ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার

খুলে যাবে সম্ভাবনার অযুত দুয়ার, বরিশাল-৪ হবে জনতার। দীর্ঘদিন ধরে অবহেলা, বঞ্চনা ও অসম্পূর্ণ স্বপ্নের বোঝা বহন করে চলা এই জনপদের মানুষ আজ চায় ন্যায্য অধিকার, সম্মানজনক জীবন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ। সেই প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করে বরিশাল-৪ এর মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। তিনি জনগণের কল্যাণ নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাজনীতির মাধ্যমে বরিশাল-৪ কে একটি আদর্শ সংসদীয় আসনে রূপান্তর করাই তাঁর দৃঢ় অঙ্গীকার।

মোহাম্মদ আবদুল জব্বার

বরিশাল–৪ এর উন্নয়ন রূপরেখা

একটি আধুনিক, নিরাপদ ও সম্ভাবনাময় জনপদ গড়তে আমাদের সুপরিকল্পিত কর্মধারা-

🌿

কৃষি খাতের আধুনিকায়ন

আধুনিক কৃষি প্রশিক্ষণ ও যন্ত্রাংশের ব্যবস্থা করা। কৃষি পণ্যের মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য নিরসন, কৃষি পরামর্শকেন্দ্র ও পশু হাসপাতাল নির্মাণ।

🛣️

যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন

উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ (বিশেষকরে বরিশালের সাথে সড়ক যোগাযোগ), কাঁচা রাস্তা পাকাকরণ ও ভাঙা রাস্তা দ্রুত মেরামত, সড়কে ল্যাম্প-পোস্ট স্থাপন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, এবং সকল প্রকার ঘাট ব্যবস্থাপনায় সরকারী মনিটরিং নিশ্চিতকরণ।

🐟

মৎস খাতের আধুনিকায়ন

জেলেদের দাদনমুক্ত করার লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান এবং জেলেদের সকল প্রকার সরকারি সেবা নিশ্চিতকরণ।

💼

ব্যাপক কর্ম সংস্থান

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ই-ট্রেনিং সেন্টার তৈরি, ফ্রি-ল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কার্যক্রম চালু করার মাধ্যমে বেকারত্ব দূরীকরণে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ।

🏥

স্বাস্থ্যসেবার উন্নয়ন

মেহেন্দিগঞ্জ ও হিজলায় সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। গ্রামীণ পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য-পরিবার কল্যাণকেন্দ্র সংস্কারকরণ, সরকারিভাবে ঔষধ ও চিকিৎসা নিশ্চিতকরণ।

📚

শিক্ষার মান উন্নয়ন

তথ্য প্রযুক্তি ও ক্যারিয়ার কাউন্সিলিং চালু করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ, উন্নতমানের স্কুল-কলেজ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও শিক্ষক সংকট নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে দূর্গম এলাকা ও চরাঞ্চলে শিক্ষার ব্যবস্থা করা।

🛡️

আইন শৃখলা উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করণ

মেহেন্দিগঞ্জ, কাজিরহাট ও হিজলাকে মডেল থানা হিসেবে গড়ে তোলা, থানাকে দালাল চক্র মুক্তকরণ, নারী-শিশু সহায়তা কেন্দ্র স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিতকরণ।

নদী ভাঙন রোধ ও দূর্যোগ ব্যবস্থাপনা

নদী ভাঙ্গন রোধে টেকসই ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ। পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার তৈরী এবং তৈরীকৃত সেন্টার সংস্কারকরণ।

🚫

মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ

প্রত্যেক ওয়ার্ডে মাদকবিরোধী টাস্ক-ফোর্স গঠন, সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ঘটানো।

খেলাধুলা ও বিনোদন

ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ সংস্কার ও সম্প্রসারণ, নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র স্থাপন।

মোহাম্মদ আবদুল জব্বার

সংক্ষিপ্ত তথ্য

  • জন্ম:১লা ফেব্রুয়ারি,১৯৬৯
  • পিতা:মরহুম আবদুল হক ফকির
পেশা
শিক্ষক
রাজনৈতিক ভূমিকা
আমীর, বরিশাল জেলা ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
Social Work

পরিচিতি

অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার

প্রারম্ভিক জীবনঃ ১৯৬৯ সালের ১লা ফেব্রুয়ারি বরিশাল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আবদুল জব্বার। তার পিতা মরহুম আবদুল হক ফকির এবং মাতা মরহুমা হালিমা বেগম। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে মোহাম্মদ আবদুল জব্বার তৃতীয়।

শিক্ষা ও ক্যারিয়ারঃ মোহাম্মদ আবদুল জব্বার ১৯৮১ সালে আহসানাবাদ রশিদিয়া আলিয়া মাদ্রাসা,চরমোনাই থেকে কৃতিত্বের সাথে দাখিল, ১৯৮৩ সালে আলিম এবং ১৯৮৫ সালে ফাজিল পাশ করেন। এরপর ১৯৮৭ সালে ভোলা আলিয়া মাদরাসা থেকে কামিল সম্পন্ন করেন। স্নাতক (অনার্স) পর্যায়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভোলা সরকারী কলেজ থেকে ১৯৮৯ সালে বি.এ. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি অর্জন করেন।

ছাত্র আন্দোলন ও রাজনীতিতে অংশগ্রহণঃ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ আবদুল জব্বার কিশোর বয়সেই ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হন। ১৯৭৭ সালে তিনি সমর্থক হওয়ার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। এরপর পর্যায়ক্রমে কর্মী, সাথী ও সদস্য হিসেবে শপথ নেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে তিনি চরমোনাই মাদ্রাসার সভাপতি, ভোলা জেলা সভাপতি এবং বরিশাল শহর শাখার সভাপতি ছিলেন। পরবর্তীতে কেন্দ্রের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের পর সর্বশেষ কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক হিসেবে ১৯৯৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নেন।

রাজনৈতিক জীবন ও জাতীয় রাজনীতিতে অংশগ্রহণঃ ছাত্রজীবন শেষ করার পরে তিনি ১লা জানুয়ারী ১৯৯৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং সহযোগী সদস্য হন। পরবর্তীতে তিনি সংগঠনের কর্মী হন এবং ১৩ই মে ১৯৯৫ সালে তিনি সংগঠনের রুকন(সদস্য) হিসেবে শপথ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তিনি বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন এবং করছেন। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল সদর থানার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল পূর্ব জেলার সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল পূর্ব জেলার নির্বাচিত আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্বের পাশাপাশি কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবেও দায়িত্ত্ব পালন করেন তিনি। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে তিনি বরিশাল জেলার নির্বাচিত আমীর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পারিবারিক জীবনঃ মোহাম্মদ আবদুল জব্বার ১৯৯৬ সালে মোসাঃ রাবেয়া আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে মাস্টার্স ও ছোট ছেলে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। একমাত্র মেয়ে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত।

কর্মজীবনঃ মোহাম্মদ আবদুল জব্বার ১৯৯৫ সালে বরিশাল সিটি কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং আজ অবধি কৃতিত্বের সহিত তিনি শিক্ষকতার গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বরিশাল সিটি কলেজের টি.আর. হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে শিক্ষক পরিষদের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্বঃ জননেতা মোহাম্মদ আবদুল জব্বার রাজনীতির পাশাপাশি তিনি একজন খ্যাতিমান সমাজ সেবক এবং বলিষ্ঠ সংগঠক। একনজরে মোহাম্মদ আবদুল জব্বারের সামাজিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্বের কিছু অংশ দেখানো হলো।

▸ একটি মাদরাসা এর প্রতিষ্ঠাতা সদস্য।
▸ একাধিক মাদ্রাসা ও ইয়াতিমখানা প্রতিষ্ঠার উদ্যোক্তা।
▸ কয়েকটি মাদ্রাসার গভর্নিং বডিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন।
▸ একটি ইয়াতিমখানার পরিচালক হিসেবে দায়িত্ব পালন।
▸ আল ইখওয়ান মাদ্রাসা ও ইয়াতিমখানার ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পালন।
▸ কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা ও পরিচালনা।
▸ ভাইস চেয়ারম্যান, আল ফারুক সোসাইটি, বরিশাল।
▸ চেয়ারম্যান, আল ইসলাম ট্রাস্ট, মেহেন্দিগঞ্জ।
▸ প্রধান উপদেষ্টা, মেহেন্দিগঞ্জ-হিজলা উন্নয়ন ফোরাম, ঢাকা।
▸ প্রধান উপদেষ্টা, হিজলা শহীদ বাকিউল্লাহ স্মৃতি পাঠাগার।
▸ প্রধান উপদেষ্টা, উলানিয়া ইসলামী পাঠাগার ও সমাজকল্যান পরিষদ।
▸ প্রধান উপদেষ্টা, কাজিরহাট ইসলামী পাঠাগার ও সমাজকল্যান পরিষদ।
▸ বরিশাল পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য।
▸ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।

পারিবারিক মূল্যবোধ, উচ্চশিক্ষা ও নৈতিকতার সুদৃঢ় ভিত্তিতে গড়ে ওঠা অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার দীর্ঘদিনের শিক্ষা, রাজনৈতিক ও সমাজসেবামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধর্ম ও বর্ণ নির্বিশেষে বরিশাল-৪ এর সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন।

সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি এবং সংবাদ

নির্বাচনী সংবাদ

নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর

সামাজিক কাজ

সামাজিক কাজের খবর

আমাদের সাথে যোগ দিন

পরিবর্তনের জন্য প্রচেষ্টা প্রয়োজন। এই আন্দোলনের অংশ হোন। স্বেচ্ছাসেবক হিসেবে সাইন আপ করুন বা একটি মিটিং আয়োজন করুন।

বরিশাল-০৪ নির্বাচনী এলাকা

mdabduljabbar.bsl@gmail.com

01777216161
আমাদের অনুসরণ করুন

জনতার ইশতেহার

আপনার ইশতেহার, আমাদের আমানত। আপনার মতামত এবং পরামর্শ শেয়ার করুন। বরিশাল-৪ এর উন্নয়নের জন্য আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ।

ইশতেহার পাঠান

যোগাযোগের তথ্য

ঠিকানা

বরিশাল-০৪ নির্বাচনী এলাকা

ফোন

01777216161